রিফান্ড পলিসি
বই ও স্টেশনারি
ছাপা বা বাঁধাইয়ে ত্রুটি থাকলে, অথবা ভুল বই পেলে পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে আমাদের জানান। যাচাই করে বিনা খরচে বই পরিবর্তন করে দেওয়া হবে; পরিবর্তন সম্ভব না হলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।
অর্ডার বাতিল
পণ্য কুরিয়ারে পাঠানোর আগে অর্ডার বাতিল করলে বিকাশে দেওয়া অগ্রিম টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। কুরিয়ারে পাঠানোর পর বাতিল করলে ডেলিভারি চার্জ কেটে রাখা হবে।
কোর্স ফি
ক্লাস শুরুর আগে ভর্তি বাতিল করলে কোর্স ফি ফেরত দেওয়া হবে। ক্লাস শুরু হওয়ার পর বা রেকর্ডেড ক্লাস দেখা শুরু করলে কোর্স ফি ফেরতযোগ্য নয়।
ই-বুক
ই-বুক ডিজিটাল পণ্য হওয়ায় পেমেন্ট কনফার্ম হয়ে লাইব্রেরিতে যুক্ত হওয়ার পর টাকা ফেরতযোগ্য নয়। ফাইলে কোনো সমস্যা থাকলে আমরা ঠিক করে দেব।
টাকা ফেরতের পদ্ধতি
রিফান্ড অনুমোদিত হলে ৭ কর্মদিবসের মধ্যে আপনার বিকাশ নম্বরে টাকা পাঠানো হবে। রিফান্ডের জন্য অর্ডার নম্বরসহ ফোন বা "যোগাযোগ করুন" পেজে জানান।